শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

পিএসএলে দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, এমনটাই জানিয়েছেন রিশাদ।

বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলতে বর্তমানে বন্দর নগরীতে আছেন ফরচুন বরিশালের স্পিনার রিশাদ হোসেন। আজ চট্টগ্রামে অনুশীলন শেষে রিশাদ বলেন, ‘পিএসএলের দল পাবার পর আমার এজেন্ট আমাকে জানিয়েছিলো, পিএসএলে লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়েছি। আমি অবশ্য আগে অনুমান করছিলাম পিএসএলে আমাকে নেওয়ার সুযোগ আছে। এজন্য স্বাভাবিকই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘যেকোন জায়গায় খেলার সুযোগ পাওয়া খুবই ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, এসব এখন মাথায় নেই। আমি এখন বিপিএলে নিয়ে বেশি ফোকাস করছি। যখন যা আসবে সেটা নিয়েই চেষ্টা করবো।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়েছিলো রিশাদের। কিন্তু বিভিন্ন কারণে তিনটি টুর্নামেন্টের কোনটিতেই খেলতে পারেননি তিনি।

এ ব্যাপারে রিশাদ বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছি না, আমার জন্য কি ভালো হতো বা আল্লাহ এটাই লিখে রেখেছে। সামনে ভালো কিছু হবে বলে আশা করি। এজন্য কোন কিছু নিয়ে চিন্তা করছি না।’

রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা।

লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছেন রানা।

ছয় দলকে নিয়ে আগামী ১০ এপ্রিল থেকে পিএসএলের দশম আসর শুরু হবে। শেষ হবে ২৫ মে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত