শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

লিটন-তানজিদের সেঞ্চুরি, বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : সিলেটে দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে রেকর্ড রানের ইতিহাস গড়েছে ঢাকা ক্যাপিটালস।

রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ইতিহাসের নতুন করে রেকর্ড গড়তে গিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।

সিলেটে বিপিএলের ১৮তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে একের পর এক রেকর্ড ভেঙে ঢাকা ক্যাপিটালস পেয়েছে ১৪৯ রানের বিশাল জয়। রোববার (১২ জানুয়ারি) সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকান ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটন দাস। ৮ চার ৭ ছক্কায় ৪৪ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।

এই রেকর্ড ভাগাভাগি করেছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইলও ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পাকিস্তানের আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের বিস্ফোরক ব্যাটিংয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ১ উইকেটে ২৫৪ রানে থামে ঢাকা। বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। এরপর রাজশাহী মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায়।

লিটন দাসের পর তানজিদ তামিমও সেঞ্চুরি করেন এবং বিপিএলে একাধিক সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান। তাদের ২৪১ রানের পার্টনারশিপও বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি।

ঢাকার দলটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করার পাশাপাশি প্রথম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও ভেঙেছে। রাজশাহী একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে, পাওয়ারপ্লের ৬ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে এবং পরবর্তীতে ১০৫ রানে অলআউট হয়ে যায়।

ঢাকা ক্যাপিটালসের হয়ে দুইটি উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফারমানউল্লাহ, এবং ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ