বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বিসিবির বার্তা

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য ওপেনার তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় তামিমের। এরপর বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান তামিম।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষনা দেন।

দেশসেরা ওপেনার তামিমের প্রতি শুভকামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃখের মুহূর্ত এবং বিশ্বের কোটি কোটি ভক্তও একইরকম অনুভব করবে। আন্তার্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সেরা দূত তামিম।’

ফারুক আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চির কৃতজ্ঞ। দুর্দান্ত অবদানের জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তামিমকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছি।’

বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে ২৫টি সেঞ্চুরিতে ১৫,২৪৯ রান করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলমলকও স্পর্শ করেন তামিম।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। টি-টোয়েন্টিতে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে চারটি ওয়ানডে বিশ্বকাপ (২০০৭-২০১৯), ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭-২০১৬) এবং একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তামিম।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তামিম। এরমধ্যে ৩৭টি ওয়ানডে ও একটি টেস্টে দলকে নেতৃত্ব দেন। ওয়ানডে ২১ জয় ও ১৪ হার এবং একমাত্র টেস্টে তামিমের অধীনে হারে টাইগাররা।

সর্বশেষ পাওয়া সংবাদ