বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ফেল সাকিব

স্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশন শোধরাতে টানা দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি বিশ্বের সেরা অলরাউন্ডার ও সাবেক বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার।

বুধবার (৮ জানুয়ারি) জানা গেছে, সাকিব দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি।

ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সেই সঙ্গে বোলিং পরীক্ষায় পাশ না করায় প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব ।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, কোন নির্দেশনা আসেনি সাকিবের ব্যাপারে। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।

তবে বিসিবির প্রধান নির্বাচক সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি। তবে লিপু সাকিবের ব্যপারে ফের খোঁজ করবেন জানিয়ে বলেছেন, আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীন হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। সেটির ফলাফল আসেনি এখনও।

এর আগে বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিব আল হাসানকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানায়, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না সাকিব।

প্রায় ১৩ বছর পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট ও পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। তাতেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।

এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে সাকিবকে। কিন্তু দুর্ভাগ্যজনক যে, বাঁহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাস করতে পারেননি। লাফবরো ইউনিভার্সিটির ফল ঘোষণার পর গত ১০ ডিসেম্বর থেকেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল।

পেশাদার ক্রিকেটে দীর্ঘ সময় পার করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারের তকমা লাগিয়ে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে ২০০৬ সালে। যেখানে এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ৭১২ উইকেট।

সর্বশেষ পাওয়া সংবাদ