শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

সৌদি ছাড়ছেন রোনাল্ডো?

স্পোর্টস ডেস্ক : গত তিন বছর সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিন বছরে ক্লাবের হয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৭৪টি গোল। করিয়েছেন আরও ১৮টি। এবার কি সৌদি আরবের ক্লাবের হয়ে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? চলতি বছরই চুক্তি শেষ তাঁর। ভবিষ্যতে তিনি কী করবেন, সে কথা জানালেন পর্তুগালের ফুটবলার।

চুক্তি শেষ হলেও রোনাল্ডো ক্লাব ছাড়তে চাইছেন না। তিনি চান, চুক্তি আরও বাড়াতে। তার বড় কারণ, তাঁর পরিবার। স্ত্রী জর্জিনা ও সন্তানদের সৌদি আরবে থাকতে ভাল লাগছে। তাই সেই দেশ ছাড়তে চান না সিআর৭।

রোনাল্ডো বলেন, “আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে।” রোনাল্ডো গত তিন বছর যা খেলেছেন তাতে সৌদির ক্লাব তাঁর চুক্তি বাড়াতে সাগ্রহে রাজি হবেন। সেই কারণেই হয়তো নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন পর্তুগালের ফুটবলার।

ইংল্যান্ড, স্পেন, ইটালির মতো দেশে খেলার পর সৌদিতে গিয়েছেন রোনাল্ডো। সেখানে ভাল খেললেও আগের মতো সাফল্য নেই তাঁর। যদিও লড়াই ছাড়তে চাইছেন না তিনি। রোনাল্ডো বলেন, “আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি। হাল ছাড়ছি না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। ভবিষ্যতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।”

রোনাল্ডোর কথা থেকে স্পষ্ট, সৌদিতেই ক্যারিয়ার শেষ করতে চাইছেন তিনি। যদিও তাঁর এক সময়ের সতীর্থ ওয়েস ব্রাউন মনে করেন, রোনাল্ডোর উচিত আমেরিকার ক্লাবে খেলা। তা হলে আবার লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ ফুটবলবিশ্ব দেখতে পাবে। ব্রাউন বলেন, “ক্রিশ্চিয়ানোর উচিত আমেরিকায় যাওয়া। ওখানে মেসি খেলে। ক্রিশ্চিয়ানো এই বয়সেও ভাল খেলছে। ও আমেরিকায় গেলে মেসির সঙ্গে ওর লড়াই আবার দেখা যাবে। আশা করছি এই বিষয়টা ও ভাববে।” সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

বাংলাদেশ দলের হয়ে কাজ করতে চান আফ্রিদি

বিপিএলের সিলেট পর্বের ব্যবস্থাপনায় সন্তুষ্ট দর্শকরা

সর্বশেষ পাওয়া সংবাদ