শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বিপিএলের মাঝপথে দল পেলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত ছিলেন একসময় জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে টুর্নামেন্টের মাঝপথে দল পেলেন এই ডান হাতি অলরাউন্ডার। আসিফ হোসেন ইনজুরিতে পড়ায় মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।

সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

জাতীয় দলের বাইরে থাকলেও খেলার মধ্যেই ছিলেন মোসাদ্দেক। গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া লঙ্কা টি-টেনের চ্যাম্পিয়ন দল বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়াও বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে।

বিপিএলের এবারের আসরে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও নিজেদের প্রথম জয় এখনও তুলে নিতে পারেনি দলটি। টানা তিন হারে বিপিএলের প্রথম পর্ব শেষ করেছে ঢাকা। পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে ষষ্ঠ স্থানে। সোমবার সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে খেলতে নামবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই দলটি।

বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত