বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

স্পোর্টস ডেস্ক : গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলায় পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। ঢাকার প্রথম পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দিন বিরতির আজ শুরু হবে সিলেট পর্বের খেলা।

টিলা আর চা বাগান বেষ্টিত নানন্দিক ভেন্যু হিসেবে পরিচিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রান-উইকেট হিসেবে পরিচিত এই ভেন্যুটি। আয়োজকরাও সিলেটে রান না হওয়ার কারণ দেখছেন না।

সোমবার (৬ জানুয়ারি) বেলা দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের খেলা দিয়ে সিলেট পর্বের পর্দা উঠবে।

আয়োজনকে ঘিরে প্রস্তুত করা হয়েছে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বর্ণিল সাজে সাজানো হয়েছে স্টেডিয়ামের আশপাশ, গ্যালারিতে সৌন্দর্যবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

ব্রডকাস্টাররাও বিপিএল সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। মাঠে ডিজিটাল বোর্ড বসানোর কাজ হয়ে গেছে। খেলাপাগল দর্শকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে বিকেল তিনটা থেকে এবং আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমির বুথে সকাল ১০টা থেকে টিকেট বিক্রি করা হয়।

আয়োজক, দর্শকদের পাশাপাশি দলগুলোও প্রস্তুতি সম্পন্ন করেছে। রোববার সকালে আউটার স্টেডিয়ামে অনুশীলন করেছে বরিশাল ও রাজশাহী। দ্বিতীয়ভাগে রংপুর ও সিলেট এবং শেষভাগে ঢাকা ক্যাপিটালস অনুশীলন করেছে।

আগামীকাল সোমবার বেলা দেড়টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

এবারের আসরে মোট ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেটের উইকেট স্পোর্টিং হিসেবে খ্যাত। স্বাভাবিকভাবে মিরপুরের তুলনায় এখানে রান বেশি হয়। বিপিএলের এবারের আসরে মিরপুরেও রানের দেখা মিলেছে। সেঞ্চুরির পাশাপাশি দলীয় দুইশতাধিক রান এসেছে একাধিক ম্যাচে। আয়োজকরা আশাবাদী সিলেটেও রানের দেখা মিলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, সাধারণত খেলার মান, দলগঠন ও উইকেটের দিকে মনোযোগ দিতে হয়। এবার পাশাপাশি দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়াটা আমাদের লক্ষ্য। এখন আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। আশা করছি, সিলেটের দর্শকদের জন্য খেলা দেখা সহজ করে দিতে পারবো।

তিনি বলেন, সিলেটের উইকেট দেখেছি। এনসিএলে ভালো রান হয়েছে। আশা করছি, বিপিএলেও এই উইকেটে ভালো রান হবে।

ঢাকার মতো সিলেটে টিকেট নিয়ে সমস্যা হবে না বলে মনে করে বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘সহজে প্রকৃত দর্শকদের হাতে টিকেট পৌঁছে দিতে অনলাইনে বেশি পরিমাণ টিকেট দেওয়া হয়েছে। সিলেটে যাতে দর্শকরা কোনো সমস্যায় না পড়েন সে জন্য সবধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ