শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বিপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক : জুলাই বিপ্লবের প্রেরণা আর নতুনত্ব নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। সাত দলের এই টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরুর আগে নানা কাজ গুছিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। জুলাইকে ধারণা করে থিম সং ও মাসকট উন্মোচন করেছে বিসিবি।

মাঠের বাইরের কাজ শেষে অপেক্ষা মাঠের খেলার। আসল লড়াই সেখানে। আজ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও নতুন রূপে আসা ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিপিএলে অংশ নেওয়া সাতটি দল—ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। এই আসরে নেই টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪৬ ম্যাচের লড়াই চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এই তিনটি শহরে।

৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ জানুয়ারি ২০১৫ পর্যন্ত ম্যাচগুলো হবে ঢাকায়। এরপর দুদিন বিরতি দিয়ে ৬ জানুয়ারি থেকে ফের শুরু হবে ম্যাচ। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে ফের ঢাকাতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত