বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের টার্গেটে ৯৯ রানে অষ্টম উইকেটে পতনে হারের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে নবম উইকেটে মার্কো জানসেন ও কাগিসো রাবাদার ৫০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা।

১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রতে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবার দৌড়ে আছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকা। আগামী বছরের ১১ জুন লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ ডিসেম্বর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৭ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। টেস্ট জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিলো আরও ১২১ রান। পাকিস্তানের প্রয়োজন ছিলো ৭ উইকেট।

চতুর্থ দিন দলের রান ৬২তে নিয়ে বিচ্ছিন্ন হন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আইডেন মার্করাম ও তেম্বা বাভুমা। ২২ রান নিয়ে শুরু করে ৩৭ রানে আউট হন মার্করাম। খালি হাতে খেলতে নেমে ৪০ রান করেন অধিনায়ক বাভুমা।

মার্করাম ও বাভুমার পর আরও দুই উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে হারের মুখে ঠেলে দেন তিন বছর পর পাকিস্তান টেস্ট দলে ফেরা পেসার মোহাম্মদ আব্বাস। ৯৯ রানে ৮ উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে প্রোটিয়ারা।

কিন্তু নবম উইকেটে ৫০ বলে ৫১ রানের জুটিতে জয় নিশ্চিত করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফাইনাল নিশ্চিত করেন জানসেন ও রাবাদা। ৫টি চারে ২৬ বলে রাবাদা ৩১ রান এবং ৩টি বাউন্ডারিতে ২৪ বলে অনবদ্য ১৬ রান করেন জানসেন।

দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫৪ রানে ৬ উইকেট নিয়েও পাকিস্তানের হার রুখতে পারেননি আব্বাস। ২৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন আব্বাস। ম্যাচ সেরা হন মার্করাম।

আগামী ৩ জানুয়ারি কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

সর্বশেষ পাওয়া সংবাদ