শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে রোববার (৩০ ডিসেম্বর) থেকে। আর বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ ভক্তরা। এমন অবস্থায় ভোর থেকেই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটভক্তরা। এরপরই টিকিটের মূল্য (BPL 2025 ticket price) প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে।

সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য
১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা
৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা
৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে
১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত