শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর অবশেষে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের দশটি ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ে। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে। পরদিন ভারতের বিপক্ষে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবেই ঘোষণা দিয়েছে আইসিসি। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির সূচিতে বাংলাদেশসহ গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ম্যাচ।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এবার বেশ জলঘোলাই হয়েছে। ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যাবে না। ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের ব্যাপারে অনড় ছিল। পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন।

চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি সূচি ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। টুর্নামেন্টটি পাকিস্তান ও আরব আমিরাতে হবে।’ পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সমঝোতায় আসতে পেরে খুশি তারা। আইসিসির সদস্য দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির সূচি:

তারিখ ম্যাচভেন্যু সময়
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড করাচি বিকেল ৩টা
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতদুবাই
২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড লাহোর
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-আফগানিস্তান লাহোর
১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড করাচি
২ মার্চ নিউজিল্যান্ড-ভারত দুবাই
৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ
৯ মার্চ
প্রথম সেমিফাইনাল
ফাইনাল
লাহোর
লাহোর/দুবাই



এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত