বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, দেখে নিন সময়সূচি

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের।

সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন তিনি।

এবারের বিপিএলের ৭টি দল হলো—ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।

প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে।

শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।

image

সর্বশেষ পাওয়া সংবাদ