শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে সাকিব-তামিমকে: ফারুক

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

গত আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফিরে আসা জটিল হয়ে পড়েছে।

এছাড়া সম্প্রতি বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় বোলিংয়েও নিষিদ্ধ হয়েছেন সাকিব। তবে ব্যাটিং চালিয়ে যাবে তিনি।

এদিকে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন তৎকালীন বিসিবি ম্যানেজমেন্টের সাথে বিরোধ থাকায় গত বছর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না ওপেনার তামিম ইকবাল।

ফারুক জানান, যেহেতু দুই সিনিয়র ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়নি। তাই নির্বাচকরা যদি মনে করেন দলে তাদের প্রয়োজন রয়েছে, তাহলে দুই সিনিয়রকে নির্বাচনে কোন বাঁধা নেই।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের বৈঠক শেষে ফারুক বলেন, ‘এ বিষয়ে এখনও কোন পলিসি নেই। যদি কোন ক্রিকেটার অবসর না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দলে দরকার, তাহলে তাদের সাথে আলাপ করতে পারে নির্বাচকরা।’

চলতি এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের পর তামিমকে দলে পাবার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তারপরও বল ঠেলে দিয়েছিলেন বিসিবির কোর্টে।

আশরাফ বলেছিলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার কথা। আমার বিশ্বাস খুব দ্রুত আমরা জানতে পারবো যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে পাওয়া যাবে কি-না। যদি সে থাকে তাহলে তো দারুণ হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের মতো সাকিবকে পাবার কথা থাকলেও তার ব্যাপারে নতুন কোন তথ্য দিতে পারেননি বিসিবি সভাপতি।

ফারুক বলেন, ‘সাকিবের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা নতুন কিছু নয়। সর্বশেষ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছিলাম সে তখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থায় ছিল না। তাই তাকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘এখন শুধু সাকিবই বলতে পারবে সে বিপিএল খেলবে কি না। তার অবস্থা সম্পর্কে আমি বলতে পারব না। আমার কাছে তার কোন আপডেট নেই।’

বর্তমানে এনসিএলে টি-টোয়েন্টিতে খেলছেন তামিম। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিবেন তিনি। সাকিব দেশে আসতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন।

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার কথা রয়েছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি হবে। এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত