বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু

স্টাফ রিপোর্টার: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও সাভার গলফ ক্লাবের আয়োজন আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪।’ সাভার গলফ কোর্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সাভার গলফ ক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেফট্যানেন্ট কর্নেল মো. মামুনুর রশিদ খান (এসপিপি, পিএসসি), গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর মো. মশিউর রহমান (পিপিএম, পিএসসি), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন। এ সময় টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় ২৬ ডিসেম্বর শুরু হবে নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। ২৮ ডিসেম্বর সকালে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। আর বিকেলে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী।

ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো পুরুষদের ১৮ হোল (গর্ত), পুরুষদের ৯ হোল (গর্ত), সিনিয়র (৬০ থেকে ৬৯ বছর), ভেটেরান (৭০ উর্ধ্ব), লেডিস ও জুনিয়র (১৫ বছর কিংবা তার কম)। ৬টি ক্যাটাগোরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিবেন।

এবার ৬ ক্যাটাগোরিতে মোট ১৮টি পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে ১৮ হোলে (গর্ত) ছয়টি, ৯ হোলে চারটি, সিনিয়রদের দুটি, ভেটেরানদের দুটি, লেডিসদের দুটি ও জুনিয়রদের দুটি। এছাড়া আরও দুটি কমন পুরস্কার দেওয়া হবে। তার একটি ‘নিয়ারেস্ট টু পিন’ এবং ‘লংগেস্ট ড্রাইভ’।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সাভার গলফ ক্লাবের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার গেল প্রায় ৯ বছর ধরে কাজ করছি। এই টুর্নামেন্টের আগের আটটি আসরেরও পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবারও এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছি। শুধু সাভারই নয়, আমরা ঘাটাইল গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের সঙ্গেও নিয়মিত কাজ করছি। গলফ নিয়ে আমরা নিয়মিত কাজ করছি যাতে করে নতুন নতুন গলফার উঠে আসে। বিশেষ করে নবীন ও মহিলা গলফার।’

টানা নবমবারের মতো এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর মো. মশিউর রহমান (পিপিএম, পিএসসি)।

সর্বশেষ পাওয়া সংবাদ