শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর অবশেষে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের দশটি ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ে।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে ছিল পাকিস্তান ও ভারতের দ্বন্দের কারণে। দুটি দেশ অনঢ় ছিল নিজেদের সিদ্ধান্তে। এমনকি আইসিসির শেষ কয়েকটি সভায় একসঙ্গে যোগ দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পেন্ডুলামের মতো দুলতে থাকা টুর্নামেন্টে এসেছে স্বস্তি। ভার্চুয়াল সভায় আলোচনা শেষে পিসিবি ও বিসিসিআই রাজি হয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল হবে মরুর দেশে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে বেশ কিছু বিষয়ে। আগের শর্ত মতে, ২০২৬ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি সেমিফাইনালে না ওঠে, তাহলে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ দুটি হতে পারে পাকিস্তানেই।

১৯৯৬ সালের পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারতের বাধায় তা নিয়ে জল কম ঘোলা হয়নি। পাকিস্তানকে অবশ্য একটা দিকে ছাড় দিতে হয়েছে। হিসেব অনুযায়ী, আরব আমিরাতে ম্যাচ অনুষ্ঠিত হলে তার ক্ষতিপূরণ পেত পাকিস্তান। তবে, এখন আর সেটি পাবে না। পাকিস্তানের দেওয়া শর্তের মধ্যে একটি ছিল—আগামী বছর ভারত অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের জন্য বিকল্প ভেন্যু ব্যবস্থা করা। সেই ব্যাপারে আপাতত কোনো আলোচনা হয়নি।

অবশ্য, এত নাটকীয়তার মাঝেও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। আর এক সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। অবশ্য ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সে ক্ষেত্রে এই দুটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হতে পারে বলেও আলোচনা আছে।

প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেরা ৮ দল নিয়ে আয়োজিত হবে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলা হবে। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত