বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

অবৈধ বোলিং অ্যাকশন, সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিব আল হাসানকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। তাতে জানানো হয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না সাকিব।

প্রায় ১৩ বছর পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট ও পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। তাতেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।

এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে সাকিবকে। কিন্তু দুর্ভাগ্যজনক যে, বাঁহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাস করতে পারেননি। লাফবরো ইউনিভার্সিটির ফল ঘোষণার পর ১০ ডিসেম্বর থেকেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল।

বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৪ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৪ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন।

পেশাদার ক্রিকেটে দীর্ঘ সময় পার করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারের তকমা লাগিয়ে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে ২০০৬ সালে। যেখানে এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ৭১২ উইকেট।

সর্বশেষ পাওয়া সংবাদ