বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ইতিহাসে তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩২১ রান করেও ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পায় টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। সিরিজে হোয়াইটওয়াশ হবার পর নিজেদের ভুলগুলো চিহ্নিত করতে পেরেছে উল্লেখ করে তৃতীয় ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, আমরা জানি কোথায় আমাদের উন্নতি প্রয়োজন।

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যা সর্বোচ্চ দলীয় রান টাইগারদের।

সৌম্য সরকার ৭৩, অধিনায়ক মিরাজ ৭৭, ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ৮৪ এবং জাকের আলি অনবদ্য ৬২ রান করেন। তৃতীয় উইকেটে সৌম্য-মিরাজ ১২৭ বলে ১৩৬ এবং ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ-জাকের ১১৭ বলে অবিচ্ছিন্ন ১৫০ রান যোগ করেন।

৩২২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েও ওয়েস্ট ইন্ডিজের জয় রুখতে পারেনি বাংলাদেশের বোলাররা। অভিষিক্ত আমির জাঙ্গোর সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২৫ রান করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গো ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করেন।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। সিরিজে নিজেদের ভুল-ক্রুটিগুলো ধরতে পেয়েছেন বলে জানিয়েছেন মিরাজ। আর কোথায়-কোথায় উন্নতি করা প্রয়োজন, সেটিও ভালোভাবে জানেন তারা।

তৃতীয় ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি কোথায় আমাদের উন্নতি প্রয়োজন। আশা করি সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারবো কিভাবে উন্নতি করতে হবে।’

প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে মাঝের ওভারে বোলাররা উইকেট নিতে না পারার আফসোস ছিলো মিরাজের কন্ঠে। এ ম্যাচেও হারের কারণ হিসেবে একই কথা বললেন টাইগার দলনেতা, ‘আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি, এটি আমাদের জন্য সমস্যার ছিল।’

ব্যাটারদের প্রশংসা করতে ভুল করেননি মিরাজ, ‘ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদুল্লাহ ভালো ব্যাট করেছে।’

সিরিজে ১৯৬ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মাহমুদুল্লাহ। তিন ইনিংসের সবগুলোতেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। মাহমুদুল্লাহর প্রশংসা করতে গিয়ে মিরাজ বলেন, ‘মাহমুদুল্লাহ খুবই ভালো করেছেন। সিরিজে তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। যা আমাদের দলের জন্য খুবই ভালো ব্যাপার। আমরা তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।’

সর্বশেষ পাওয়া সংবাদ