শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

এশিয়া কাপ নিয়ে দেশে ফিরেছেন জুনিয়র টাইগাররা

স্পোর্টস ডেস্ক : দেশে ফিরেছে যুব এশিয়াকাপ জয়ী বাংলাদেশ দল। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় পৌঁছান এশিয়া সেরা যুবারা। বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিসিবি।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি পাশে রেখে সেখানে অধিনায়ক তামিম শোনালেন পরবর্তী গন্তব্যের কথা। এশিয়ার সেরা হওয়া দলের অধিনায়ক শোনালেন বিশ্বকাপ জয়ের আশা, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

দুবাইতে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের তাঁতিয়ে দিয়েছিলেন জুনিয়র তামিম। মাঠের সেই সমর্থন নিয়ে বললেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।’

এশিয়া কাপ জয়ের ট্রফি তামিম উৎসর্গ করলেন দেশের জন্য ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

পরে তামিম জানালেন কষ্টের পুরস্কারের কথা, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল। এবার তারা ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা জিতে।

এ আসরে গ্রুপ পর্বে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ দল। শেষ চারে পাকিস্তান আর ফাইনালে ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে লাল সবুজের যুবারা।

এদিকে, ব্যাক টু ব্যাক এশিয়া কাপ জয়ে টাইগার যুবাদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ