বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

রোববার (৮ ডিসেম্বর) মেগা ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩৫.১ ওভারে ১০৮ রানে অলআউট হয় ভারত। ৫৯ রানের জয়ে শিরোপা ধরে রাখল নাভিদ নেওয়াজ শিষ্যরা। গত এশিয়া কাপেও সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে।

চলমান টুর্নামেন্টটে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সর্বোচ্চ সংগ্রহ ২২৮ রান। আজ ভারতের বিপক্ষে গুটিয়ে যায় ১৯৮ রানে। যুবা টাইগারদের সংগ্রহটা আরও কমও হতে পারত। স্কোর ২০০ রানের কাছাকাছি হয়েছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটির কল্যাণে। দলীয় ১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না।

যুধাজিতের বলে আউট হন ১৬ বলে ১ রান করে। জাওয়াদও আউট হন পাওয়ার প্লে শেষ হতেই, ২০ রান করে। রানের মধ্যে থাকা আজিজুল হাকিমও আজ ইনিংস বড় করতে পারেননি, আউট হন ১৬ রানে। আজিজুলের উইকেট বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশের ব্যাটিং বিভাগে। কারণ, এই টুর্নামেন্টে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ব্যাট হাতে বাংলাদেশকে অনেকটা একাই টানছিলেন আজিজুল।

মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ শিহাব আজও বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন। সেমিফাইনাল ২৬ রান করা শিহাব রোববার ফিরেছেন ৪০ রান করে। শিহাব যখন আউট হন, বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৮।

সেখান থেকে ৩৯ রান যোগ করতে বাংলাদেশ হারায় আরও ৪ উইকেট। এই সময়ে ৪৭ রান করা রিজান হোসেনকেও হারায় বাংলাদেশ। এরপর ফরিদ-ফাহাদ জুটিতে ২০০ রানের গণ্ডি পারের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। ৪৯.১ ওভারে বাংলাদেশ ১৯৮ রানেই থেমে যায়। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার যুধাজিৎ, চেতন ও বাঁহাতি স্পিনার হার্দিক।

সর্বশেষ পাওয়া সংবাদ