বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের শিরোপা জিতলো রংপুর রাইডার্স। শনিবার (৭ ডিসেম্বর) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুরের জয় ৫৬ রানের।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে করতে নেমে সৌম্য সরকার ও আরেক ওপেনার স্টিভেন টেলরের ফিফটিতে ভিক্টোরিয়াকে ৩ উইকেটে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

সৌম্য ৫৪ বলে ৮৬ রান করেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৭টি চারের মার। টেলর করেন ৪৮ রান। তার ইনিংসে ছিল ৪ ছক্কা ও সমান চার। ২০ ওভারে অস্ট্রেলিয়ার দলটি করতে পারে মোটে ১২২।

রান তাড়ায় ভিক্টোরিয়ার শুরুটা ভালো হলেও রংপুরের বোলাররা ম্যাচে দ্রুত ফিরিয়ে আনেন দলকে। হারমিত সিংয়ের স্পিনে জোড়া আঘাত এবং শেখ মাহেদি হাসানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ওপেনার জো ক্লার্ক ২২ বলে ৪০ রানের ইনিংস খেললেও তার বিদায়ের পর কার্যত শেষ হয়ে যায় ভিক্টোরিয়ার জয়ের আশা।

রংপুরের হয়ে হারমিত সিং নেন ১৯ রানে ৩ উইকেট। সাইফ হাসান ও শেখ মাহেদি হাসানও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভিক্টোরিয়া শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলে বড় ব্যবধানে জয় পায় রংপুর।

প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য শুরুতে ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের সেরা ছন্দে ফেরেন। পাওয়ার প্লেতে ৪০ রান তুললেও সৌম্য করেন মাত্র ৮ রান। তবে কোরি অ্যান্ডারসনের এক ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ছন্দ ফিরে পান তিনি। অন্যপ্রান্তে টেলরও বড় শট খেলে তাকে ভালো সঙ্গ দেন।

১৩তম ওভারে এই জুটি তুলে নেয় ১০০ রান। টেলর ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে আউট হলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৭টি চার ও ৫টি ছক্কায় সৌম্য খেলেন ৫৪ বলে ৮৬ রানের ইনিংস। এই ইনিংসে ২০ ওভারের ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে এই শিরোপা রংপুর রাইডার্সের জন্য বিশেষ অর্জন। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

সর্বশেষ পাওয়া সংবাদ