শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন
খেলাধূলা

বিপিএলের থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক : আসন্ন একাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত বিপিএল’র থিম সং প্রকাশ করা হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিপিএল গর্ভনিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বিসিবি’র অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

থিম সিংয়ের শিরোনাম দেয়া হয়েছে ‘আবার এলো বিপিএল’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ছবি। আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম নেওয়া হয়েছে সেখান থেকে।

৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল আসর।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন