শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রোনাল্ডো-মেসি

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয়ান ক্লাবে এখন আর প্রতিনিধিত্ব করেন না আধুনিক ফুটবলের অন্যতম দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৩৯) ও লিওনেল মেসি (৩৭)। কিন্তু বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ঠিকই এই দুই সেরা তারকাকে মনে রেখেছে। তাদের ভোটে এবার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই মহাতারকা।

এই তালিকায় দক্ষিণ আমেরিকা কিংবা আফ্রিকান কোন ক্লাব তো নয়ই ইতালিয়ান কোন ক্লাবের খেলোয়াড়ও জায়গা পাননি।

বার্সেলোনার ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল অবশ্য দুর্দান্ত পারফনমেন্স দেখিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছেন ইয়ামাল। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলাদের ইউনিয়নের সদস্যরাই এখানে ভোট দিয়ে থাকে।

বর্তমানে সৌদি পেশাদার ক্লাব আল নাসরেতে খেলেন রোনাল্ডো। অন্যদিকে মেসি খেলেন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি দলে। ২৬ জনের তালিকায় এই দুজনই ইউরোপীয়ান ফুটবলের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত দল ঘোষনা করা হবে।

২০২৪ ফিফপ্রো স্কোয়াডে প্রিমিয়ার লিগের ১১ জনের মধ্যে সাতজনই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার রুবেন দিয়াজ ও কাইল ওয়াকার, মিডফিল্ডার রড্রি, কেভিন ডি ব্রুইনা ও ফিল ফোডেনের সাথে ফরোয়ার্ড আর্লিং হালান্ড রয়েছেন সিটির তালিকায়।

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন সর্বোচ্চ আটজন। গ্রীষ্মে পিএসজি থেকে মাদ্রিদে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পেও এই তালিকায় রয়েছেন।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা :

গোলরক্ষক: এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়াল নয়্যার

ডিফেন্ডার: ডানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, এন্টোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রড্রি, ফেডেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড: আর্লিং হালান্ড, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল।

সর্বশেষ পাওয়া সংবাদ