বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজে প্রথম অধিনায়কত্বের দায়িত্ব পালনের পর এবার প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের মিডল-অর্ডারের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কেও বিসিবির মেডিকেল টিম দলের বাইরে রেখেছে। কারণ, তিনি কুঁচকির সমস্যায় ভুগছেন।

বিসিবির ক্রীড়া চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথার কারণে চিকিত্সাধীন রয়েছেন। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা তার খেলার বিষয়টি নিশ্চিত করতে দুই সপ্তাহের মধ্যে তাকে পুনরায় মূল্যায়ন করবো।’

এদিকে, এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশের হয়ে তার আগের একদিনের আন্তর্জাতিক ছিলো ২০২৩ সালের ডিসেম্বরে। সহযোগী বাঁ-হাতি জাকির হাসান, যিনি গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন, তাকে বাদ দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে মুগ্ধ করার পর নিজের জায়গা ধরে রেখেছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোঃ মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

সর্বশেষ পাওয়া সংবাদ