শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
খেলাধূলা

বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ। মঙ্গলবার শেষ হওয়া ম্যাচের পঞ্চম দিনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের কাছে রান বিবেচনায় তৃতীয় বড় হার টাইগারদের। এই নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজের কাছে ২’শ বা তার বেশি ব্যবধানে টেস্ট হারলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১বারের মোকাবেলায় ১৫তম হার বাংলাদেশের। বাকী টেস্টের মধ্যে ৪টিতে জয় ও ২টিতে ড্র করেছে টাইগাররা।

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৩৩৪ রানের টার্গেট পেয়েছিলো বাংলাদেশ। জবাবে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১০৯ রান করেছিলো টাইগাররা। ফলে ম্যাচ জিততে ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচের পঞ্চম ও শেষ দিন আরও ২২৫ রান করতে হতো বাংলাদেশকে।

টেস্টের শেষ দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের শিকার হন হাসান মাহমুদ। রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক জশুয়া ডা সিলভাকে ক্যাচ দেন ১২ বল খেলা হাসান।

এক প্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেন আগের দিন ১৫ রানে অপরাজিত থাকা জাকের আলি। ৩৭তম ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফের বলে লেগ বিফোর হন জাকের। রিভিউ নিয়েও সুফল হয়নি কোন। ৫টি চারে ৩১ রান করেন জাকের।

জাকেরের বিদায়ে ক্রিজে তাসকিনের সঙ্গী হন শরিফুল ইসলাম। ৪ বল খেলার পর আহত অবসর নেন শরিফুল। ব্যাটিংয়ে নামার পরই আলজারির বাউন্সারে কাঁধে আঘাত পান তিনি। ফলে ৯ উইকেটে ১৩২ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

পঞ্চম ও শেষ দিন ৩৯ মিনিট স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। মাত্র ৭ ওভার খেলে ২৩ রান যোগ করে টাইগাররা।

কেমার রোচ ও জেইডেন সিলেস ৩টি করে এবং আলজারি ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রান করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৩০ নভেম্বর থেকে কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল