শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিপিজেএ ও ওয়ালটন ক্রীড়া উৎসব-২০২৪ বিজয়ীদের পুরষ্কার বিতরণ

স্পোর্টস ডেস্ক: বিপিজেএ ও ওয়ালটন এর যৌথ আয়োজনে ক্রীড়া অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিজেএ-ওয়ালটন গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৪’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
বাংলাদেশ ফটে জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন।

ক্রীড়া সম্পাদক এম খোকন সিকদার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ এর অর্থ-সম্পাদক আব্দুল আজিজ ফারুকী।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৬ টি ইভেন্টে ১৫১ জন ফটো সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ