বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
advertisement
খেলাধুলা

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : লাউতারো মার্তিনেসের গোলে জয়ের ধারায় ফিরলো আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২০ নভেম্বর) পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটি ১-০ গোলে জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা সেরা ছন্দে না থাকলেও তাদেরকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি পেরু। তবে মেসি-আলভারেসদের আক্রমণে সেই চিরচেনা ধার চোখে পড়ল না। অধিকাংশ সময় প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখেও সুযোগ তৈরি করতে পারল না আর্জেন্টিনা। প্রথমার্ধে ৭৬ শতাংশ বল পায়ে রাখলেও তাই কিছুটা মলিন ছিল তাদের আক্রমণ। পুরো ৪৫ মিনিটে কেবল একবারই গোলমুখে শট নিতে পেরেছিল তারা। মেসি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সেখান থেকে স্কোরশিটে নাম ওঠানো হয়নি কারোরই।

তবে, শেষ মুহূর্তের আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে তার দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেল কোপা আমেরিকার শিরোপাধারীরা। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি দেশটির ফুটবলে ১ হাজার ৯৯৯তম গোল।

এর মধ্যদিয়ে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরল মেসিরা। সেই সঙ্গে বছরের শেষটা জয়ে রঙিন করলো আর্জেন্টিনা।

সর্বশেষ পাওয়া সংবাদ