বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
advertisement
খেলাধুলা

পর্তুগালকে রুখে দিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের শেষ আটে উঠতে এক পয়েন্টের প্রয়োজন ছিল ক্রোয়েশিয়ার। ম্যাচটা পর্তুগালের বিপক্ষে ছিল বলেই কাজটা কঠিন ছিল। তবে সেই কঠিন কাজ করেই নেশন্স লিগের শেষ আটে পা দিয়েছে ক্রোয়েটরা।

নেশন্স লিগে সোমবার (১৮ নভেম্বর) ঘরের মাঠে গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। জোয়াও ফেলিক্সের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইয়োশকো ভার্দিওল।

৩৩তম মিনিটে ফেলিক্সের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনিয়ার থ্রু বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। ৬৫তম মিনিটে গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের ক্রস বাইলাইনের কাছে পেয়ে দুরূহ কোণ থেকে শটে সমতা টানেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ভার্দিওল। শেষ দিকে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো পর্তুগাল। তবে নুনো মেন্দেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।

ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল।

সর্বশেষ পাওয়া সংবাদ