সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। এদিন অতিরিক্ত সময়ের নাটকীয়তায় মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফলে জয় দিয়ে বছর শেষ হলো হাভিয়ের কাবরেরা শিষ্যদের।

শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে মজিবুর রহমান জনি, পাপন সিং ও মালদ্বীপের হয়ে গোল করেন আলি ফাসির।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে, ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ইসা ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব। ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে, লাফিয়ে ওঠে তা প্রতিহত করেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে, সেই শট বারের ওপর দিয়ে চলে যায়।

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে, মালদ্বীপ গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় বাংলাদেশকে।

তবে, কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে বাংলাদেশকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরেই দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, ভাগ্য সহায় হয়নি। রাকিবের গোল অভিমুখে করা শট লাফিয়ে ওঠে সেভ করেন মালদ্বীপ গোলরক্ষক হুসেইন শরীফ। ৫৩তম মিনিটে আলি ফাসিরের নিশ্চিত গোল ঠেকিয়ে বাংলাদেশকে ফের একবার রক্ষা করেন গোলরক্ষক মিতুল।

৮৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে হাতছাড়া করেন অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ তিনি। যার ফলে হতাশায় ডুবতে হয় সমর্থকদের। অনেকেই তখন জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে, রোমাঞ্চের ছিল তখনও বাকি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। সুবার সাব হয়ে মাঠে নেমেই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন পাপন সিংহ। শাহরিয়ার ইমনের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান তিনি। তার গোলেই জয়ের হাসি নিয়ে মাঠে ছাড়েন ফুটবলাররা।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা