সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে ছাড়াই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। টেস্ট দলে ফিরেছেন দুই পেসার আলজারি জোসেফ ও এন্ডারসন ফিলিপ এবং স্পিনার কেভিন সিনক্লেয়ার।

গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন হোল্ডার। এরপর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেন তিনি। ঐ আসরের পর কাঁধের সমস্যা দেখা দেয় হোল্ডারের। পুর্নবাসন প্রক্রিয়া চলমান থাকার কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি তার। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলে ১৬টি উইকেট শিকার করেছেন হোল্ডার।

হোল্ডার না থাকলেও, পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ কেমার রোচের সাথে রাখা হয়েছে আলজারি জেসোফ, জেইডেন সিলেস, শামার জোসেফ ও ফিলিপকে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ফেরানো হয়েছে জাস্টিন গ্রিভসকে।

গত জুলাইয়ে ইংল্যান্ড সিরিজের পর কাজের চাপ বিবেচনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রাম পেয়েছিলেন জোসেফ। বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফিরছেন তিনি। মাঝে শ্রীলংকা সফরে এবং বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের ফরম্যাটে খেলেছেন জোসেফ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শাই হোপের উপর রাগ দেখিয়ে মাঠ ছাড়ার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক ছিলেন জোসেফ। দক্ষিণ আফ্রিকা সিরিজে জোসেফ না থাকায় ক্রইগ ব্রার্থওয়েটের ডেপুটি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা। কিন্তু বাংলাদেশ সিরিজের দলে জোসেফ ফিরলেও, সহ-অধিনায়ক থাকছেন ডা সিলভাই।

জোসেফের মত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন সিনক্লেয়ারও। নটিংহাম টেস্টে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি সিনক্লেয়ার। স্পিন আক্রমণে সিনক্লেয়ারের সাথে আছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাংলাদেশের বিপক্ষে চার টেস্ট খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ফিরেছেন ফিলিপ। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে খেলেছিলেন তিনি। গত সেপ্টেম্বরে কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের হয়ে তিন ম্যাচে ১৫ উইকেট নেন ফিলিপ। এরমধ্যে ওষ্টাশায়ারের বিপক্ষে ম্যাচে ৯ উইকেটও নিয়েছেন তিনি। সম্প্রতি বল হাতে ছন্দে থাকায় দীর্ঘদিন পর জাতীয় দলে জায়গা করে নিলেন ফিলিপ।

২২ নভেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহ-অধিনায়ক), অ্যালিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কিমার কোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা