সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, ভিত্তিমূল্য নির্ধারণ

স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ ও ২৫ নভেম্বর এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম বসবে সৌদি আরবের জেদ্দায়। চূড়ান্ত তালিকায় কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন। আর কারই বা কত ভিত্তিমূল্য। তা শুক্রবার (১৫ নভেম্বর) জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

জানা গেছে, মোট ৫৭৪ জন ক্রিকেটার থাকছেন নিলামের তালিকায়। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি। এই তালিকায় বাংলাদেশের আছেন ১২ ক্রিকেটার।

বাংলাদেশের ১২ ক্রিকেটার হচ্ছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

জানা গেছে, আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিন ব্যাপি নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।

এবারের আইপিএল নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য

১. মুস্তাফিজুর রহমান- ফাস্ট বোলার সেট ৩- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি।
২. সাকিব আল হাসান- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৩. রিশাদ হোসেন- স্পিনার সেট ৩- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৪. লিটন দাস- উইকেটরক্ষক সেট ৪- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৫. তাওহীদ হৃদয়- ব্যাটার সেট ৫- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৬. তাসকিন আহমেদ- ফাস্ট বোলার সেট ৭- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৮. শরিফুল ইসলাম- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৯. তানজিম হাসান সাকিব- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১০. মেহেদী হাসান- অলরাউন্ডার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১১. হাসান মাহমুদ- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১২. নাহিদ রানা- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।

আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন ক্রিকেটার। নিলামে অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়র বিপরীতে আছেন ১২ জন বিদেশি ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৭০ জন বিদেশি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা