সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

মঙ্গলবার (১২ নভেম্বর) দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল।

বিপিএলের আগামী আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যুতে খেলা হবে।

এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে- ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স।

লিগ পর্বের সেরা চার দল প্লে-অফে খেলবে। ৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমিনেটর এবং সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে।

প্রথম কোয়ালিফাইয়ার ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দল ফাইনাল খেলবে। ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

লিগ পর্বে প্রতিদিনই ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলো দুপুর দেড়টায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে। শুক্রবারের ম্যাচগুলো দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায় শুরু হবে। বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা