শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

সাকিব-মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে আফগানিস্তান সিরিজে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিম দলে নেই।এছাড়া এ সিরিজেও খেলা হচ্ছে সাকিব আল হাসানের। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা তাসকিন আহমেদও ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে পেসার খালেদ আহমেদ বাদ পড়লেও তাসকিনের সঙ্গে শরীফুল ইসলাম ফেরায় বাংলাদেশ দলে পেসার হয়েছেন চারজন।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ। সফরে দুই টেস্টের সিরিজের পর তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দুটি সিরিজও খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর, অ্যান্টিগাতে। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, সেটি হবে জ্যামাইকায়। আফগানিস্তান সিরিজ খেলেই টেস্ট সিরিজের দলে থাকা খেলোয়াড়েরা সরাসরি চলে যাবেন উইন্ডিজে, বাকিরা যাবেন ঢাকা থেকে।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

সর্বশেষ পাওয়া সংবাদ