সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

সাফজয়ী নারী ফুটবল দলকে বাফুফের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক : সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদে সামনে এ পুরষ্কারের ঘোষণা দেন।

আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন।

তিনি জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন।

এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।

বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।

এর আগে বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সাফের ফাইনালে নেপালকে হারানোর পরের দিন বিসিবি নারী দলকে ২০ লাখ টাকা দেয়ার কথা জানায়। এরপর এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নারী দল বাফুফে ভবনে পৌঁছালে ওই ঘোষণা দিয়ে সাবিনার হাতে ডামি চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

গত ৩০ অক্টোবর দশরথ রঙ্গশালার ফাইনালে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে ২-১ গোলে জিতে বাংলাদেশ। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলের মিনিট দুয়েকের মধ্যেই নেপাল সমতায় ফিরে। ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, ২০২২ সালেও সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময় বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা পুরস্কার ছিল না। তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন সাফজয়ীদের।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা