সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা
খেলাধূলা

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন! দিতে হবে পরীক্ষা

স্পোর্টস ডেস্ক : সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। অন্তত, বাইশ গজে বেশ কঠিন সময়ই পার করছেন তিনি। জাতীয় দলে নিজের শেষ ম্যাচটি দেশের মাটিতে খেলতে পারেননি। সাদা পোশাকের পর আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব নেই ওয়াডেতেও। এর মধ্যেই এলো খারাপ খবর। ইংল্যান্ডে প্রশ্নবিদ্ধ হলো সাকিবের বোলিং অ্যাকশন।

১৮ বছরের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সাকিবকে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

জানা যায়, কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর এক ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে ওই ম্যাচটি খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তখন সারের ৮ জন ক্রিকেটার ছিলেন না। তাই ১ ম্যাচের জন্য সারের হয়ে খেলেন সাকিব। যা ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল। ওই ম্যাচে ৯ উইকেট নেন সাকিব। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। সেই ম্যাচে সাকিব বোলিং করেন ৬৩ ওভার। তখন অবৈধ অ্যাকশনের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।

আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে।

ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ৪৪৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭১২টি।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা