সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা
খেলাধূলা

লিটন-সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, শান্তই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে শান্তর ডেপুটি হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হবে সিরিজটি।

সম্প্রতি ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। তবে আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন শান্ত।

আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডান-হাতি পেসার নাহিদ রানা। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে ৫ টেস্ট খেলে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। ১০টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬ উইকেট আছে রানার।

এক বছর পর দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছিলেন তিনি। ২০২২ সালে অভিষেকের পর দেশের হয়ে ১৫ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন নাসুম।

এছাড়াও ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান। গেল বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দল থেকে ছিটকে পড়েন জাকির। অভিষেক ম্যাচে ১ রান করেছিলেন তিনি।

জ্বর থেকে এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি লিটন দাসকে। জ্বরের জন্য চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি লিটন। অন্যদিকে এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার।

দুই গ্রুপে ভাগ হয়ে আগামীকাল শনিবার ও রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা