বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪’।

এ উপলক্ষে আজই অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেখানে বিপিজেএ’র সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজি বোরহান উদ্দিন।

এরপর দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বিপিজেএ’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী, ক্রীড়া উদযাপন আহবায়ক উপকমিটির সদস্য হাবিবুর রহমান, হারুনর রশীদ রুবেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য রয়েছে একটি ইভেন্ট এবং সেটি হলো লুডু খেলা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ