বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে সাফ চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক : বুধবার (৩০ অক্টোবর) নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলার নারীরা। তাই গতবারের মতো এবারও সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপাল থেকে তাদের ঢাকায় ফেরার আগেই বিমানবন্দরে অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা।

বিমানবন্দরে অনুষ্ঠানিকতা সেরে বিকেল সাড়ে ৩টার দিকে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন ফুটবলাররা।

বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।

যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা, আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা।

বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

আরও পড়ুন:

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে মিরাজ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ