বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
advertisement
খেলাধুলা

পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সাবেক অধিনায়ক বাবর আজমের স্থলাভিষিক্ত হয়েছেন রিজওয়ান। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রিজওয়ান।

রিজওয়ানের অধিনায়ক হবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরে এক সংবাদ সম্মেলনে নকভি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রিজওয়ানকে নির্বাচিত করার আগে আমরা অংশীজনদের সাথে আলোচনা করেছি।’

অধিনায়ক হবার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজওয়ান বলেন, ‘পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়। আসন্ন দুই সফরে সাফল্যের জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবো আমরা।’ রিজওয়ানের ডেপুটি হিসেবে কাজ করবেন মিডল অর্ডার ব্যাটার সালমান আগা।

পাকিস্তানের হয়ে দুই টেস্টে অধিনায়কত্ব করলেও সীমিত ওভারের ক্রিকেটে কখনও দায়িত্ব পালন করেননি রিজওয়ান। ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে তৎকালীন অধিনায়ক বাবর ইনজুরিতে পড়লে, টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান রিজওয়ান।

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১৪ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

জিম্বাবুয়ের সাথে ২৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং পহেলা ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান।

সর্বশেষ পাওয়া সংবাদ