বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
advertisement
খেলাধুলা

বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি হলেন ফাহাদ করিম

স্পোর্টস ডেস্ক: শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)-এর কাজী সালাউদ্দিনের ১৬ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে পূর্বে দুই মেয়াদের সহ-সভাপতি তাবিথ আওয়াল নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার সাথে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া বিপণন ও ব্যবস্থাপনা কোম্পানি কে-স্পোর্টসের প্রেসিডেন্ট এবং সিইও এবং বাংলাদেশের ক্রীড়া শিল্পের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

বাফুফের সহ-সভাপতি হিসেবে ফাহাদ করিম বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সকলে আশাবাদী।

করিম বলেন, “আমি সকল ভোটার, বর্তমান কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)-এর প্রতিটি কর্মী, নির্বাচন কমিশনার, ফিফা এবং এএফসি-এর কাছে কৃতজ্ঞ, যারা একটি সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করেছেন। বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণের দ্বারা তৈরি নতুন বাংলাদেশে এটিই বাফুফের প্রথম নির্বাচন এবং আমি এর অংশ হতে পেরে গর্বিত। আমাদের প্রেসিডেন্ট তাবিথ আওয়াল একজন তরুণ দূরদর্শী উদ্যোক্তা, রাজনীতিবিদ এবং সবার আগে তিনি একজন প্রাক্তন ফুটবলার। তার নেতৃত্ব এবং দূরদর্শী চিন্তাধারার সাথে কাজ করতে আমি খুবই আগ্রহী। নিজের জন্য আমি শুধু বলতে চাই যে, ক্রীড়া শিল্প আমাকে অনেক কিছু দিয়েছে এবং এখন আমার তাকে বিনিময়ে কিছু দেওয়ার সময় এসেছে। আমি ঢাকা লিগের সাথেও কাজ করতে খুব আগ্রহী, যেটি সম্ভবত বর্তমানে সেরা অবস্থানে নেই। পিআর, মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং এবং পার্টনারশিপে আমার যে অভিজ্ঞতা রয়েছে, তা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য কাজে লাগাতে চাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ফুটবলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার জন্য কাজ করতে চাই। তবে পুরোটাই নির্ভর করছে আমার উপর কোন কোন দায়িত্ব অর্পিত হবে, তার উপর।“

সহসভাপতি পদে আরও তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও নাসের শাহরিয়ার জাহেদী।

সর্বশেষ পাওয়া সংবাদ