বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
advertisement
খেলাধুলা

ঢাকা ক্যাপিটালসের হেড কোচ সুজন

স্পোর্টস ডেস্ক: সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। বিপিএলের ড্রাফটে উপস্থিত থেকে শক্তিশালী দল গঠন করেছেন এই ঢালিউড সুপারস্টার। তাই সাত দলের মধ্যে শিরোপায় চোখ রেখেই টুর্নামেন্ট শুরু করবে দলটি।

নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এ ছাড়াও বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এবার বিপিএলের আসন্ন আসরে ঢাকা ক্যাপিট্যালসের প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বুধবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।

সুজন কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।

বিপিএলে বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। এবার তার অধীনেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন শাকিব খানের দল।

একনজরে দেখে নিন ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:

দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান এবং শাহাদাত হোসেন।

বিদেশি ক্রিকেটার: স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান), তিশারা প্যারেরা (শ্রীলঙ্কা), আমির হামজা (আফগানিস্তান) এবং সাইম আইয়ু্ব (পাকিস্তান)।

হেড কোচ: খালেদ মাহমুদ সুজন

সর্বশেষ পাওয়া সংবাদ