শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

২১ বছরের রেকর্ড ভাঙ্গলেন মিরাজ-জাকির

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ ও জাকির আলি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ২৪৫ বল খেলে ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ ও জাকির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান।

মিরাজ ৭২ ও জাকির ৫৮ রান করেন। এতে ভেঙ্গে গেছে দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ও হাবিবুল বাশার সুমনের ২১ বছর আগের রেকর্ডটি। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েছিলেন জাভেদ ও হাবিবুল। ঐ জুটিতে হাবিবুল ৭৫ ও জাভেদ ৭১ রান করেছিলেন। ঐ ম্যাচটি ইনিংস ও ৬০ রানে হেরেছিলো বাংলাদেশ।

চলমান টেস্টে ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জুটি বাঁধেন মিরাজ ও জাকির। দলীয় ২৫০ রানে বিচ্ছিন্ন হন তারা। ৭টি চারে ১১১ বলে ৫৯ রান করেন অভিষেক টেস্ট খেলতে নামা জাকির। জাভেদ ও হাবিবুলের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দ্বিতীয়বারের মত সেঞ্চুরির জুটি গড়লেন মিরাজ ও জাকির।

সর্বশেষ পাওয়া সংবাদ