বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস
advertisement
খেলাধুলা

তাইজুলের ২০০ উইকেট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২’শ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের ২’শ উইকেট পূর্ণ করেন তাইজুল।

দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জিকে ৩০, ট্র্স্টিান স্টাবসকে ২৩, ডেভিড বেডিংহামকে ১১, রায়ান রিকেলটনকে ২৭ ও ম্যাথু বিট্রস্কিকে শূন্যতে আউট করেন তাইজুল। প্রথম দিন শেষে ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট দখল করেছেন তিনি।

এই টেস্ট খেলতে নামার আগে ৪৭ ম্যাচে ১৯৬ উইকেট শিকার করেছিলেন ২০১৪ সালে অভিষেক হওয়া তাইজুল। ম্যাচের প্রথম দিন শেষে তাইজুলের টেস্ট পরিসংখ্যান দাঁড়িয়েছে- ৪৮ ম্যাচে ২০১ উইকেট। ইনিংসে ১৩বার ও ম্যাচে দু’বার ১০ উইকেট নেন তাইজুল। তার বোলিং গড়- ৩১.৬৬ এবং ইকোনমি ৩.০৩।

তাইজুলের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ২’শ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট নিয়েছেন ৪৮ ম্যাচ খেলা স্পিনার মেহেদি হাসান মিরাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ