বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস
advertisement
খেলাধুলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ড বরাবরই সমীহ জাগানিয়া নাম। পুরুষ দল হোক কিংবা নারী—যে কোনো টুর্নামেন্টে তারা থাকে ফেভারিটের তালিকায়। তবে, পুরো আসর ভালো খেলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসার সুযোগ তেমন পায় না তারা। এবার সেই দুঃখ ঘোচালো নারী দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল নিউজিল্যান্ড। রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড।

এর আগে কিউই মেয়েরা ২০০৯ ও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার ফাইনালে উঠলেও প্রথমে ইংল্যান্ড ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। সেই দলটি ১৪ বছর পর আবার ফাইনালে উঠে দোর্দণ্ড প্রতাপেই জিতে নিল বিশ্বকাপ।

এর আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানে থামে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের অপবাদ ঘোচানোর দিনে দক্ষিণ আফ্রিকা বাড়ি ফিরল পুরোনো চোকার্স অপবাদ নিয়েই।

তাতে অবশ্য টানা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার রানার্সআপ হওয়ার যন্ত্রণা পেল দক্ষিণ আফ্রিকা। ছেলে-মেয়ে মিলিয়ে তো টি-টোয়েন্টিতে বিশ্বকাপের ফাইনালে হারার ‘হ্যাটট্রিক’ই করে ফেলল দক্ষিণ আফ্রিকা।

ফাইনালে কিউইদের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া কির। ব্যাট হাতে ৩৮ বলে ৪৩ রানের পাশাপাশি বল হাতেও রাখেন অবদান। চার ওভারে ২৪ রানে নেন তিন উইকেট। ম্যাচ সেরার পুরস্কার ওঠে অ্যামিলিয়ার হাতে।

সর্বশেষ পাওয়া সংবাদ