শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য ১শ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজায়, ভিআইপি স্ট্যান্ড ৫শ, ক্লাব হাউস ৩শ, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২শ এবং ইস্টার্ন স্ট্যান্ড ১শ টাকায় বিক্রি হবে।

২০ অক্টোবর সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে টিকিট পাওয়া যাবে।

২০১৫ সালের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এটা দক্ষিণ আফ্রিকার প্রথম সফ। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ