শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আগামী ২১ অক্টোবর দাবা ইভেন্ট দিয়ে শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪।

শনিবার (১৯ অক্টোবর) এ উপলক্ষে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্য নির্বাহী সদস্য সাঈদ শিপন ও রফিক মৃধা।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট যথাক্রমে-দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কল ব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার) গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং অনুষ্ঠিত হবে।

নারী সদস্যদের জন্য ৫টি ইভেন্ট- অ্যাথলেটিকস (১০০মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ