শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

সাকিবের বদলে টেস্ট দলে মুরাদ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলি হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। এর মাধ্যমে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ভঙ্গ হলো সাকিবের।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের টেস্ট দিয়ে বড় ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব।

২০২১ সালে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেকের পর ৩০ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী মুরাদ।

সরকার ও বিসিবির উচ্চপর্যায়ের কাছ থেকে ছাড়পত্র পাবার পর সাকিবের ইচ্ছা অনুযায়ী সিরিজের প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়েছিলো। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হবার কারণে সাকিবের বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদের মুখে তাকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না সাকিবকে। টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে সে। কিন্তু তার যে অভিজ্ঞতা, ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোন বিকল্প কেউ নেই আমাদের।’

তিনি আরও বলেন, ‘যাই হোক, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও ছিল সে। মুরাদ আমাদের বোলিংয়ে ভারসম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস, এই পর্যায়ের ক্রিকেটে নিজেকে মেলে ধরার সম্ভাবনা তার আছে।’

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান , তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আরও পড়ুন:

ভারতের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ৪৬ রানে অলআউট

দেশে ফেরা হচ্ছে না সাকিবের!

সর্বশেষ পাওয়া সংবাদ