সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

হার্শার চোখে এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বর্তমান টেস্ট দলটিকে সেরা বলে মনে করেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সদ্য পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন ঐতিহাসিক সাফল্য নিয়ে এ সপ্তাহেই শক্তিশালী ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টাইগাররা। আসন্ন টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ জ¦লে উঠবে বলে জানান ভোগলে।

জয়ের রেকর্ড ছাড়াই এবারের পাকিস্তান সফরে গিয়েছিলো বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দুই টেস্টে পাকিস্তানকে ধরাশায়ী করে টাইগাররা। প্রথম টেস্ট ১০ উইকেটে ও দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নজির গড়ে টাইগাররা।

বাংলাদেশের এই টেস্ট দলকে সেরা বলছেন ভোগলে। নিজের ইউটিউব চ্যানেলে ভোগলে বলেন, আমি সত্যিই বিশ্বাস করি দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটি আমার কাছে সেরা।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এবার ভারতের সামনে পরীক্ষায় নামবে বাংলাাদেশ। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বলে মনে করেন ভোগলে। তার মতে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ এবং পেস অ্যাটাক অনেক বেশি শক্তিশালী।

ভোগলে বলেন, ‘এই স্কোয়াডকে সেরা বলার এক নম্বর কারণ হচ্ছে তাদের গতিময় পেসার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার নাহিদ রানা। সব সময় আমরা সত্যিকারের পেসের কথা বলি, নাহিদের মধ্যে তেমনই আছে। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে। আরেকজন হাসান মাহমুদ, যে বেশ কিছু উইকেট নিয়েছে। নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ পেয়েছে তাসকিন আহমেদ। সত্যিকারের সেরা তিন পেসার পেয়েছে তারা। এছাড়া সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের মত দু’জন স্পিন বোলিং অলরাউন্ডারও আছে দলে।’

বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের মিডল অর্ডার নিয়েও প্রশংসা করেছেন ভোগলে। তিনি বলেছেন, ‘তাদের ব্যাটিং লাইন-আপে ৫ থেকে ৮ নম্বর পজিশন যদি দেখেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস ও মিরাজ আছে। তারা যেখানে ব্যাট করতে পারতো তার চেয়ে এক ধাপ নিচে ব্যাট করে। এটা একটা দলের ব্যাটিং গভীরতা ও শক্তির জায়গা।’

১৯ সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান