রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
খেলাধূলা

৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য পুরস্কার হিসেবে আজ বোনাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সদ্যই পাকিস্তানের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

ঐতিহাসিক সিরিজ জয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তি অনুযায়ী ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেয়েছেন ক্রিকেটাররা। নগরীর স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে বোনাসের অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের এই বোনাস দেওয়া হয়েছে। আমরা তাদের বোনাস যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর করার চেষ্টা করবো। আমি মনে করি এটি খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে।’

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানান অধিনায়ক শান্ত। পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাট উপদেষ্টা আসিফ মাহমুদকে উপহার দেন টাইগার অধিনায়ক।

Imported from WordPress: image-38.png

বোনাসের একটি অংশ বন্যার্তদের সহায়তায় দেওয়ার কথা জানান শান্ত। বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বোনাসের একটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আমরা সব ক্রিকেটাররা একমত হয়েছি। আমি আশা করবো দেশের সকলে তাদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।’

এই সম্পর্কিত আরো

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪