সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ দুই বহরের প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক শান্তসহ ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এ ছাড়া ফিরেছেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার। নেই সাকিব আল হাসান।

জানা গেছে, তিনি আপাতত দেশে ফিরছেন না। ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সাকিব এখন সেই পথেই আছেন।

দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছান বুধবার দিবাগত রাত ২টায়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এসেছেন প্রথম বহরে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করে দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলপতি শান্ত। ২-০ ব্যবধানে জেতা সিরিজকে দেশের ক্রিকেটের সেরা অর্জন বলে অভিহিত করেন তিনি। শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় ওয়ান অব দ্য বেস্ট অর্জন, বাংলাদেশের ক্রিকেটে। এটা শুধু আমার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই বিশ্বাস করে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে।’

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

উল্লেখ্য, বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান