রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
খেলাধূলা

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ‘এ’ দল। এই সিরিজের জন্য রোববার (১ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিরিজটিতে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে ওয়ানডে ম্যাচ দুটি খেলবে দুই দল। ১২ সেপ্টেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ। ১৩, ১৫, ১৭ ও ১৯ তারিখ হবে বাকি চারটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

‘এ’ দল নাম দেয়া হলেও এই সফরের দলে আছেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। তবে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কেও সুযোগ দেয়া হয়েছে। তাদের মধ্যে আছেন তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন এবং দিলারা আক্তার।

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলে থাকলেও নেতৃত্ব তুলে দেয়া হয়েছে রাবেয়া খানের হাতে। অভিজ্ঞদের মধ্যে রিতু মনি, নাহিদা আক্তার, জাহানারা আলমরা আছেন স্কোয়াডে। এছাড়া জাতীয় দলের প্রায় সব পরিচিত মুখই আছে সেই দলে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

এই সম্পর্কিত আরো

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪